অর্থ ফেরত নীতিমালা

Refund Policy - Shadhin Network

অর্থ ফেরত নীতিমালা

যেকোনো ইন্টারনেট প্যাকেজ সাবস্ক্রাইব করার আগে দয়া করে আমাদের রিফান্ড পলিসিটি মনোযোগ দিয়ে পড়ুন।

১. সাধারণ রিফান্ড শর্তাবলি

স্বাধীন নেটওয়ার্ক-এ আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের ১০০% সন্তুষ্টি নিশ্চিত করা। তবে, যেহেতু আমরা ডিজিটাল সেবা প্রদান করি, তাই রিফান্ড বা অর্থ ফেরত নির্দিষ্ট কিছু শর্তের অধীনে পরিচালিত হয়:

  • রিফান্ড বা অর্থ ফেরতের অনুরোধ পেমেন্টের তারিখ ৭ দিনের মধ্যে জমা দিতে হবে।
  • রিফান্ড শুধুমাত্র নির্দিষ্ট শর্তসাপেক্ষে মাসিক সাবস্ক্রিপশন ফি- এর ওপর প্রযোজ্য হবে।

২. ইনস্টলেশন এবং হার্ডওয়্যার চার্জ

অনুগ্রহ করে নোট করুন যে নিচের চার্জগুলো অফেরতযোগ্য NON-REFUNDABLE:

  • এককালীন ইনস্টলেশন চার্জ (OTC)।
  • ফাইবার অপটিক ক্যাবল এবং সংযোগ সামগ্রীর খরচ।
  • যেকোনো হার্ডওয়্যার (ONU/রাউটার) যা একবার আনবক্স এবং আপনার প্রাঙ্গণে কনফিগার করা হয়েছে।

৩. যেসব ক্ষেত্রে রিফান্ড পাওয়া যাবে

আপনি রিফান্ডের জন্য আবেদন করতে পারেন যদি:

  • পেমেন্ট করার পর আমরা আপনার লোকেশনে সেবা প্রদানে অসমর্থ হই।
  • আমাদের অভ্যন্তরীণ কারিগরি ত্রুটির কারণে টানা ৪৮ ঘণ্টার বেশি সেবা বিচ্ছিন্ন থাকে (প্রাকৃতিক দুর্যোগ এর আওতামুক্ত)।
  • আপনি ভুলবশত অতিরিক্ত পেমেন্ট বা একই লেনদেন দুইবার করে ফেলেন।

৪. যেসব ক্ষেত্রে রিফান্ড পাওয়া যাবে না

নিচের ক্ষেত্রগুলোতে কোনো রিফান্ড প্রদান করা হবে না:

  • আমাদের শর্তাবলি (Terms & Conditions) লঙ্ঘনের কারণে আপনার সংযোগ স্থগিত করা হলে। শর্তাবলি.
  • সমস্যাটি যদি আপনার নিজস্ব হার্ডওয়্যারের কারণে হয় (যেমন: নষ্ট রাউটার বা পিসি)।
  • মাসের আংশিক ব্যবহারের ক্ষেত্রে (যেমন: ১৫ দিন ব্যবহারের পর পুরো মাসের রিফান্ড চাইলে)।

৫. রিফান্ড প্রক্রিয়া

রিফান্ডের অনুরোধ করতে আপনার ইউজার আইডি এবং পেমেন্ট রিসিটসহআমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন। আবেদন অনুমোদিত হওয়ার পর, ৭-১০ কার্যদিবসের মধ্যে আপনার মূল পেমেন্ট মেথড (বিকাশ/নগদ/ব্যাংক)-এর মাধ্যমে অর্থ ফেরত দেওয়া হবে।